চুয়াডাঙ্গা ০৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দর্শনা থানাধীন সুলতানপুর গ্রামের আশরাফ আলী ৬৯ বোতল ফেন্সিডিল সহ আটক

Padma Sangbad

নিজস্ব প্রতিবেদক।
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদসংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
অদ্য ০১ মে ২০২১ ইং তারিখ সকাল ০৯:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন লোকনাথপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ০১ মে ২০২১ ইং ১০:০৫ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন লোকনাথপুর মেসার্স কে, এম, ফিলিং ষ্টেশন এর বিপরীত পাশে শাহ পোল্ট্রি র্ফাম এন্ড হ্যাচারী লেখা সাইনবোর্ডের নিচে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী আশরাফ আলী (৪৮), পিতা- মৃত-সোলেমান মন্ডল, সাং-সুলতানপুর (মধ্য পাড়া), থানা-দর্শনা, জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানায় হস্তান্তর করতঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারার মামলা করা হয়।

আপডেট : ১১:৫১:২৪ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১