
মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি। "সবাই মিলে খেলা করি, মাদক মুক্ত দেশ গড়ি"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় জাতীয় ও
আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (৬ এপ্রিল) দুপুর বারোটায় উপজেলা ক্রীড়া সংস্থা'র আয়োজনে-প্রশাসনের সহযোগিতায় একটি র্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা অনুষ্ঠিত হয়।
কাজিপুর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মাসুদ বিএসসি, শামীম, রাসেল, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরোয়ার হোসেন, কাজিপুর ইউপি সদস্য টি এম জাহিদুল ইসলাম শামীম, শিক্ষক সুমন ও গণ্যমান্য ব্যক্তি বর্গসহ ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্ৰী কলেজের প্রভাষক আসাদুজ্জামান বাবলু।বক্তারা বলেন, মাদক পরিহার করে খেলা -ধূলায় মনোযোগী হয়ে যুব সমাজকে কাজে লাগিয়ে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ গড়ার আহ্বান জানান।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com