চুয়াডাঙ্গার সদর এলাকা হতে গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬

নিজস্ব প্রতিবেদক।
চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন রাজাপুর হতে মো: বাবলু সরর্দার নামে একজন মাদক ব্যাবসায়ী গাঁজাসহ গ্রেফতার।
১০ই এপ্রিল ২০২২ তারিখ ১৩.১৫ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি-২, গাংনী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুয়ডাঙ্গা জেলার সদর থানাধীন রাজাপুর গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন রাজাপুর গ্রামস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ১। মো: বাবলু সরর্দার(৫০), পিতা- মৃত মাহাতাব সরর্দার, সাং-মনিরামপুর(মাষ্টার পাড়া), থানা-সদর, জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর নিজ হেফাজত হতে ৩.৫কেজি গাজা, ০১টি মোবাইল এবং ০২টি সিম কার্ডসহ উদ্ধার করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।






















