চুয়াডাঙ্গা ০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

Padma Sangbad

কোটচাঁদপুর সংবাদদাতা।

ঝিনাইদহের কোটচাঁদপুরে তসলিমা খাতুন (৩৫) নামে তিন সন্তানের জননী এক গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

বুধবার রাত ৯ টার দিকে উপজেলার দোড়া ইউনিয়নের লক্ষিপুর গ্রামের মাঠ থেকে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে। তসলিমা ওই গ্রামের ইজিবাইক চালক আলম মন্ডলের স্ত্রী।

লক্ষিপুর ক্যাম্প ইনচার্জ এ.এস আই সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাত ৯ টার দিকে খবর পায় লক্ষিপুর মাঠে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পৌছায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসবেন। তবে কি কারনে ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি।

আপডেট : ০৫:৫০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২