চুয়াডাঙ্গা ০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সড়কের কাজ শেষ হোলে সুবিধাভোগী হবেন লাখো মানুষ

Padma Sangbad

সচিত্রা রায়:

আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে প্রায় কোটি টাকা ব্যয়ে একটি আঞ্চলিক সড়কের কাজ উদ্বোধন করেছেন স্থানিয় চেয়ারম্যান। এই সড়কের কাজ শেষ হোলে দুর্ভোগে থাকা পোশাক শ্রমিকসহ সুবিধাভোগী হবেন কয়েক লাখ মানুষ।

ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়ানে সড়কটির কাজ হবে বলে জানিয়েছেন ধামসোনা ইউপি চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম।

শুক্রবার (০৩ জুন) সকাল ১১ টায় দিকে আশুলিয়ার ডেন্ডাবরে এক হাজার ১৮০ ফুট দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থ সড়কের কাজের উদ্বোধন করেন চেয়ারম্যান । এসময় স্থানীয় মানুষসহ এলাকার মেম্বার ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ থেকে ঘোড়াপীর মাজার সড়কে কয়েক লাখ মানুষের চলাচল। তবে সড়কের ডেন্ডাবর হাজী আতাউার রহমান মার্কেট হতে রফিক মাষ্টারের মার্কেট পর্যন্ত ভাঙ্গাচুড়া এবং সড়কটি বেহালদশায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পার করছেন এলাকাবাসী।

এই সড়কটিতে বিশেষ করে পোশাক শ্রমিকসহ বিভিন্ন কারখানার নিম্ম আয়ের মানুষের চলাচল। পরে ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে প্রায় ৯৪ লাখ টাকা ব্যয়ে আরসিসি সড়কটি নির্মানের কাজের উদ্বোধন করা হয়। আগামী দুই মাসের মধ্যে কাজের শেষ করার পরিকল্পনা নেয়া হয়েছে।

ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন জনবহুল এলাকা। ডিইপিজেডসহ অনেক শিল্প কারখানা রয়েছে এখানে। শ্রমিকসহ প্রায় ৫ থেকে ৭ লাখ মানুষের বসবাস। এখানে প্রতিনিয়ত ভবন ও নতুন সড়ক বাড়ছে। তবে সামীবদ্ধতার মধ্যেও ইউনিয়ন পরিষদের উদ্যোগে সড়ক নির্মানে কাজ চলছে। এই সড়কের মাধ্যমে কয়েক লাখ মানুষের দুর্ভোগ লাঘব হবে।।

আপডেট : ০৯:৪২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২