আশুলিয়ায় আঃলীগের বিক্ষোভ মিছিল

সুচিত্রা রায়,স্টাফ রিপোর্টার:
বিএনপি ছাত্রদল ও স্বাধীনতাবিরোধীদের উস্কানিমূলক স্লোগান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেয়ার প্রতিবাদে সারা দেশের ন্যায় আশুলিয়াতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে থানা আওয়ামীগসহ সহযোগী সংগঠন।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে থানা আওয়ামী লীগের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আশুলিয়া থানা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠণের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বাইপাইল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিলটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড, শ্রীপুর বাসস্ট্র্যান্ড হয়ে ফের বাইপাইলের আরএমএসটি টাওয়ারে এসে সমাবেশে মিলিত হয়।
থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন থানা আঃলীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম,সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন খান,থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, যুগ্ম আহ্বায়ক মঈনুল ইসলাম ভূঁইয়া, পাথালিয়া ইউপি চেয়ারম্যান ও আঃলীগ নেতা ফারভেজ দেওয়ান, আশুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আঃলীগের সভাপতি শাহাবুদ্দিন মাতবর, ধামসোনা ইউনিয়ন আওয়ামীগ সভাপতি মতিউর রহমান মতি, ইয়ারপুর ইউনিয়ন আঃলীগের সভাপতি মজিবর রহমান শায়েদ,সাঃসম্পাদক মোশারফ হোসেন মুসা মোল্লা,থানা ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত পাপ্পু, সাধারণ সম্পাদক তানভির হোসেন,সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ।
এ সময় বক্তারা শেখ হাসিনাকে মৃত্যুর হুমকির তীব্র নিন্দা জানান এবং বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের শিক্ষাঙ্গনসহ দেশের বিভিন্নস্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপপ্রয়াস প্রতিহত করতে নেতা-কর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্থ করতেই একাত্তরের পরাজিত শক্তি ও মুক্তিযদ্ধের চেতনাবিরোধী এবং জাতির পিতার হত্যাকারী পঁচাত্তরের খুনি চক্র নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। এসব ষড়যন্ত্রের সাথে জড়িতদের রাজনৈতিকভাবে মাঠে থেকে মোকাবেলা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতেও সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।




















