চুয়াডাঙ্গা ১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে ৩৫ কেজি গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

Padma Sangbad

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অদ্য ৫ জুন ২০২২ তারিখে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল সাকিনস্থ চিটাগাং ঢাকা মহাসড়ক হতে সিদ্ধিরগঞ্জ থানামুখী প্রবেশ পথে পাকা রাস্তার উপর একটি মাইক্রো গাড়ী যোগে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল সাকিনস্থ চিটাগাং ঢাকা মহাসড়ক হতে সিদ্ধিরগঞ্জ থানামুখী প্রবেশ পথে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ ইউসুফ মিয়া (৫০) গাড়ীর চালক, পিতা-মৃত অলী আহম্মেদ, মাতা-মৃত রহিমা বেগম, সাং-সিজিয়ারা, থানা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা, ২। মোঃ ইসমাইল হোসেন (৩২), পিতা-মৃত আব্দুর রশিদ, মাতা-জাহিদা বেগম, সাং-দূর্গাপুর, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, ৩। মোঃ শাহীন (২৬), পিতা-মৃত আঃ ওহাব, মাতা-রশিদা বেগম, সাং-দূর্গাপুর, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা’দেরকে মাদকদ্রব্য ৩৫ (পঁয়ত্রিশ) কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ৯০০০/- (নয় হাজার) টাকা, মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ৪ টি মোবাইল ফোন এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি মাইক্রো গাড়ী উদ্ধারসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আপডেট : ১১:১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২