চুয়াডাঙ্গা ১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

Padma Sangbad

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর সংবাদদাতা।।

“শেখ হাসিনার বারতা” নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে জাতীয় মহিলা সংস্থা তথ্যআপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের প্রকল্প (২য় পর্যায়ে) বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে দোড়া ইউনিয়নের পাঁচলিয়া গ্রামের রাইয়ান জৈব কৃষি প্রকল্পে উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তানিয়া সুলতানার সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুনেছা মিকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, দোড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জলিল বিশ্বাস, মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, জৈব কৃষি উদ্যোক্তা ডা, নজরুল ইসলাম, থানার সহকারী উপপরিদর্শক মহোন আর রশিদ, সাংবাদিক সুব্রত কুমার, মইন উদ্দিন, এস এম রায়হান উদ্দিন, তথ্যসেবা সহকারী মমতাজ খাতুন ও শারমিন আক্তার প্রমূখ। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার মহিলাদের ক্ষমতায়নের মাধ্যমে দেশ কে এগিয়ে নেওয়া সহ বিভিন্ন সময় সাময়িকী বিষয় তুলে ধরে আলোচনা করা হয়। সে সময় উঠান বৈঠকে সেবা গ্রাহিতা সহ সমাজের বিভিন্ন পর্যায়ের গন্য মান্য ব্যাক্তি বর্গ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আপডেট : ০৬:৩৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২