আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মনসুর আলী কলেজে প্রস্তুতিমূলক আলোচনা সভা

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ২৩জুন ২০২২ সফল করার লক্ষ্যে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে জননন্দিত জননেতা মোহাম্মদ নাসিমের (ভ্রাম্যমাণ) প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী সহ সকল নেতৃবৃন্দ।
বুধবার (১৫জুন) সকাল ১০,৩০টায় সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের ২৩জুন (২০২২) ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি মনসুর আলী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস।
বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, পৌর মেয়র আঃ হান্নান তালুকদার।
কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ এর উপাধ্যক্ষ রেজাউল করিম, কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ মতিন মাষ্টার।
উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার প্রমুখ।
উক্ত আলোচনা সভাটি সঞ্চালনা করেন মনসুর আলী কলেজ এর সাবেক জিএস মুকিত তালুকদার।
এসময় কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সসহ-প্রচার সম্পাদক শওকত আকবর।
উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর, প্রচার সম্পাদক সরোয়ার হোসেন,
সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আসাদুল ইসলাম সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















