কাজিপুরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন উপজেলা প্রশাসন

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ, কাজিপুর প্রতিনিধি।সিরাজগঞ্জের কাজিপুরে গত৭ ই মার্চ,১৭ ই মার্চ,২৬ শে মার্চ ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রচনা, কুইজ,চিত্র অংকন, উপস্থিত বক্তৃতা,সংগীত প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসেনর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শাপলা খাতুন সহ বিভিন্নস্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথি বৃন্দরা পুরস্কার তুলে দেন।























