চুয়াডাঙ্গা ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লিড নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ

Padma Sangbad

খেলাধুলা ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই লিড পেয়ে গেল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
৫৬ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের মধ্যাহ্ন-বিরতিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের ১০৩ রানের জবাবে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৭৯ ওভারে ৩ উইকেটে ১৫৯ রান করেছে ক্যারিবীয়রা।
প্রথম দিন শেষে ২ উইকেটে ৯৫ রান করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ৪২ ও এনক্রুমার বোনার ১২ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিন বোনারকে ব্যক্তিগত ৩৩ রানে বোল্ড করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে টেস্ট ক্যারিয়ারের ২৬তম হাফ-সেঞ্চুরি তুলে ৭৫ রানে অপরাজিত ব্র্যাথওয়েট। ৯ রানে অপরাজিত জার্মেই ব্ল্যাকউড।
বাংলাদেশের মুস্তাফিজুর রহমান-এবাদত হোসেন ও সাকিব ১টি করে উইকেট নেন।

আপডেট : ০২:১৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২