চুয়াডাঙ্গা ১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী আগামী সেপ্টেম্বরে ভারত সফর করবেন বলে আশা করা হচ্ছে : মোমেন

Padma Sangbad

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক : পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সেপ্টেম্বরের প্রথম দিকে নয়াদিল্লী সফর করবেন বলে আশা করা হচ্ছে।
ভারতের রাজধানীতে বাংলাদেশ-ভারত জয়েন্ট কন্সালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠক শেষে ঢাকা ফিরে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর নয়াদিল্লী সফরের সম্ভাব্য তারিখ সেপ্টেম্বরের প্রথম দশ দিনের মধ্যে হতে পারে।’

বাসস সূত্রে জানা যায়, মোমেন বলেন, প্রধানমন্ত্রীর অফিস সফরের তারিখ চূড়ান্ত করবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকরের সাথে মোমেনের আলোচনায় সফরের এই টাইমলাইন ঠিক করা হয়।

আপডেট : ১১:৫৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২