চুয়াডাঙ্গা ০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর দক্ষিণখান থানা হতে ৯৪০০পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

Padma Sangbad

নিজস্ব প্রতিবেদক।

রাজধানীর দক্ষিণখান থানা এলাকা হতে ৯,৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

২৪ জুন ২০২২ ইং তারিখ র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ হই বিপুল পরিমান অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে ডিএমপি ঢাকার দক্ষিণখান থানাধীন আশকোনা হাজী ক্যাম্প মেইন রোড, বাসা নং-৪৩৩ এর ৮তলা ভবনের ৫ম তলায় ফ্ল্যাট নং-৫/ডি ’তে ক্রয় বিক্রয় করার জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গত ২৪ জুন ২০২২ তারিখ আনুমানিক ১১৪৫ ঘটিকায় ডিএমপি ঢাকার দক্ষিণখান থানাধীন আশকোনা হাজী ক্যাম্প মেইন রোড, বাসা নং-৪৩৩ এর ৮তলা ভবনের ৫ম তলায় ফ্ল্যাট নং-৫/ডি’তে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১) মোঃ উসমান গনি (২২), পিতা- মোঃ আহম্মদ হোসাইন, জেলা- কক্সবাজার, ২) মোঃ আব্দুল্লাহ (৩১), পিতা-মোঃ জাকের আলম, জেলা- কক্সবাজার ও ৩) মোঃ সাইফুল ইসলাম (১৯), পিতা- মৃত আব্দুল্লাহ খান, জেলা- কক্সবাজারদের’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ৯,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ০৫ টি সীম কার্ড ও ০৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যায় যে, তারা পরস্পর যোজসাজসে দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলার টেকনাফ হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপডেট : ১০:৪৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২