চুয়াডাঙ্গা ০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আটোয়ারীতে আনন্দ মিছিল

Padma Sangbad

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। “ পদ্মা সেতু নির্মাণ- শেখ হাসিনার অবদান, পদ্মা সেতু উদ্বোধন- দেশবাসীর স্বপ্নপূরণ” স্লোগান নিয়ে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে আনন্দ মিছিল হয়েছে। শনিবার (২৫ জুন) বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় ও অংগ সংগঠনের নেতা-কর্মীদের অংশ গ্রহণে ব্যানার ও ব্যন্ডপার্টি নিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে ফকিরগঞ্জ বাজার, উপজেলা পরিষদ চত্বর সহ গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল করিম, আলহাজ্ব জহিরুল ইসলাম প্রধান, সাজ্জাদ সেলিম,সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুশ, উপজেলা কৃষক লীগের সভাপতি কামরুজ্জামান গোলাপ প্রমুখ। সভাপতি তৌহিদুল ইসলাম বলেন, ‘পদ্মা সেতু শুধু ভৌগলিক সীমানায় দুই পারকে যুক্ত করেনি, এই সেতু আমাদের স্বপ্নকে প্রসারিত করেছে। এই সেতু বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্র তৈরী করেছে। এর মাধ্যমে বাংলাদেশ একদিন বৈশ্বিক যোগাযোগের কেন্দ্রবিন্দুতে পরিনত হবে। তিনি আরো বলেন, পদ্মা সেতুর কারণে ওই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। বেকারত্ব ঘুচবে এবং অর্থনৈতিকভাবে মানুষ সাবলম্বী হবে। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আটোয়ারী উপজেলাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

আপডেট : ১০:৪৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২