কোটচাঁদপুর কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর সংবাদদাতা।।
উন্নত পল্লী উন্নত দেশ,বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এ প্রতিপাদ্যে কে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আয়োজনে শেরখালী মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আঃলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও কোর্স পরিচালক সেলিম রেজা, কোর্স উপদেষ্টা শেরখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার ইউনুছ আলী, কুশনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান টিটো খাঁন।
এ সময় প্রশিক্ষণে অংশ গ্রহন করেন ওই বিদ্যালয়ের কিশোরী সংঘের একশত জন কিশোরী ও দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প ২য় পর্যায় আওতায় এ প্রশিক্ষণ দেয়া হয়। কিশোরীদের এ সময় অতিথি বৃন্দরা প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য কিশোরীদের বাল্যবিবাহ বয়ঃসন্ধিকাল,নারিনির্যাতন সহ বিভিন্ন সচেতনতা মূলক বক্তব্য তুলে ধরেন। পরে কিশোরী ক্লাবের ছাত্রীদের হাতে বিভিন্ন উপকরণ তুলে দেয়া হয়।




















