চুয়াডাঙ্গা ০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২০ জন আটক

Padma Sangbad

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কালে ২০ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৫ জুন) ভোরে মহেশপুরের মাটিলা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৭ জন নারী ও ৮ জন শিশু রয়েছে। বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক জানান, বিজিবির একটি টহল দল অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের পর তাদের আটক করে। তাদের বাড়ি ফরিদপুর, বরিশাল, ঝিনাইদহ, খুলনা ও বাগেরহাট জেলায় বলে বিজিবিকে জানায় তারা। তিনি আরও জানান, বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে আটককৃতদের মহেশপুর খানায় সোপর্দ করা হয়েছে।।

আপডেট : ০৭:১৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২