চুয়াডাঙ্গা ০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পোষাক শ্রমিককে মারধর,গ্রেপ্তার-১

Padma Sangbad

সুচিত্রা রায়:

আশুলিয়ায় রুবেল মিয়া (২৮) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব। তার নামে একাধিক মামলা রয়েছে থানায়। সর্বশেষ এক পোশাক শ্রমিককে মারধর করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই শ্রমিকের স্ত্রী সোনিয়া আক্তার। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করেছে বলে নিশ্চিত করেছে আশুলিয়া থানা পুলিশ।

বুধবার(০৬ জুলাই) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব-৪।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। পরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

রুবেল জামগড়া গফুর মন্ডল স্কুল এলাকার দারোগ আলীর ছেলে এবং স্থানীয় সাবেক যুবলীগ নেতা জয়নাল মিয়ার ছোট ভাই। জানা গেছে এলাকায় আধিপত্য বিস্তার করতে উঠতি বয়সের ছেলেরদের নিয়ে সন্ত্রাসী বাহিনী গঠন করে অত্র এলাকায় সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করেছে রুবেল। সন্ত্রাসী কর্মকান্ড, সাধারণ মানুষকে মারধর,লুটপাটসহ বিভিন্ন অপকর্ম করে সে। তার বিরুদ্ধে মামলা হলেও আদালত থেকে জামিনে এসে এলকায় ফের সন্ত্রাসী করে এমন অভিযোগ এলাকাবাসীর। সহযোগীদের নিয়ে এলাকায় শোডাউন দেয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে।

গত ২৫ জুন জামগড়া এলাকায় পোশাক শ্রমিক মানিক মিয়া(৩০) কে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে রুবেল(২৮)। পরবর্তীতে মানিকের স্ত্রী সোনিয়ার অভিযোগের ভিত্তিতে আশুলিয়া থানায় ৩ জুলাই মামলা দায়ের করা হয়। মামলা নং-০৮।

ভুক্তভোগী মানিক মিয়া বলেন, আমি আমার এক আত্মীয়ের কাছে টাকা পেতাম সেই টাকা চাইতে গেলে তারা স্থানীয় রুবেল ও তার সহযোগীদের ডেকে আনে। তারা এসে আমাদের উপর হামলা চালায়। আমার মাথায় ৪ টা সিলাই লেগেছে। এখনও আমি কাজে যোগদান করতে পারিনি।

এর আগেও গত ১৪ জুন জামগড়া এলাকায় স্থানীয় আওয়ামীলীগ নেতা রনি আহম্মেদের বাসায় হামলা চালিয়ে মারধর, ভাংচুর করাসহ তিন লাখ টাকা লুটের অভিযোগ আছে এই রুবেলের বিরুদ্ধে। সেই মামলায় বর্তমানে জামিনে আছেন সন্ত্রাসী রুবেল।

মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার এসআই সুব্রত কুমার রায় বলেন, রুবেলকে থানায় হস্তান্তর করেছে র‍্যাব ৪।
আশুলিয়া থানায় বাদী সোনিয়া আক্তারের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।।

আপডেট : ১১:০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২