চুয়াডাঙ্গা ০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মাছ ব্যবসায়ী নিহত

Padma Sangbad

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত দুইটার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের খয়েরতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার লুৎফর রহমান (৫০) ও যশোরের চাঁচড়া এলাকার ওহিদুর রহমান (৪০)। নিহতরা দু’জনই মাছের ব্যবসায়ী বলে জানা গেছে।

বারবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেজবা উদ্দিন জানান, কালীগঞ্জ উপজেলার খয়েরতলা এলাকায় একটি ১০ চাকার বালি বোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। রাত দুইটার দিকে যশোরগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এ সময় পিকআপের সামনে বসে থাকা দুই মাছ ব্যবসায়ী লুৎফর রহমান ও ওহিদুর রহমান গুরুত্বর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখানে অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, তবে কতজন পিকআপটিতে ছিলেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। পিকআপের ড্রাইভার পালিয়ে গেছেন।

আপডেট : ০৫:১৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২