চুয়াডাঙ্গা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক রুবেলের হত্যাকারীদের আটকের দাবীতে কুমারখালীতে মানববন্ধন ও বিক্ষোভ

Padma Sangbad

তানভীর লিটন কুষ্টিয়া।।
কুষ্টিয়ায় নিখোঁজের ৫ দিন পর সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের (৩১) অর্ধ গলিত লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে খুনিদের গ্রেফতারের দাবীতে কুমারখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।

শুক্রবার বেলা ১১ টার দিকে বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল থানা পর্যন্ত গিয়ে শেষ হয়। এর আগে বৃহস্পতিবার কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভায় হত্যাকারীদের গ্রেফতারের জন্য প্রশাসনকে ৩৬ ঘণ্টা সময় দিয়েছেন সাংবাদিকেরা।

মানববন্ধন কর্মসূচীতে কাঙাল হরিনাথ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি কেএমআর শাহিনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কাঙাল হরিনাথ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিপু খন্দকার।

সাংবাদিক মাহমুদ হাসানের সঞ্চালনায় এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিজয় টিভি প্রতিনিধি তানভীর লিটন, চ্যানেল এস টিভি প্রতিনিধি মনোয়ার হোসেন, ভোরের ডাক পত্রিকার মোশাররফ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।।

আপডেট : ০৫:২০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২