তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের চট্টগ্রাম জেলা সফর

দৈনিক পদ্মা সংবাদ অনলাইন ডেস্ক :
আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন (পিএএ) চট্টগ্রাম জেলা সফরে আসেন। সকালে চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জিএম মাহফুজা আক্তার, আঞ্চিলিক তথ্য অফিস (পিআইডি) চট্টগ্রাম এর পক্ষে উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, বাংলাদেশ বেতারের পরিচালক আবুল হোসেন বিভাগীয় তথ্য অফিসার কৃপাময় চাকমা স্বাগত জানিয়েছেন।
পরে সার্কিট হাউজে অনানুষ্টানিকভাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর প্রধানগণের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন আলোচনায় মিলিত হন।
তিনি আগামীকাল সকাল ১০ টায় বাংলাদেশ বেতারের কালুরঘাট কেন্দ্র পরিদর্শন করবেন এবং বেলা ১২.০০ টায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন শেষে শুদ্ধাচার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তিনি বিকেলে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) চট্টগ্রামের অফিস পরিদর্শন করবেন।।






















