কাজিপুরে বাবু নির্মল রঞ্জন গুহ’র স্বরণসভা অনুষ্ঠিত

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মানবতার ফেরিওয়ালা স্বর্গীয় বাবু নির্মল রঞ্জন গুহ’র স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) বিকাল চারটায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় উক্ত স্বরণ সভায় বাবু রঞ্জন গুহর স্মৃতি চারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা টিটো, সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, কাজিপুর পৌর মেয়র আঃ হান্নান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিপ্লব, সাবেক প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার, সহ-প্রচার সম্পাদক শওকত আকবর।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ।
উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার সহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।।























