চুয়াডাঙ্গা ০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শার্শার বাগআঁচড়ায় স্ত্রীর ধাক্কায় আলমারীর গ্লাস বুকে ঢুকে স্বামী নিহত,স্ত্রী আটক

Padma Sangbad

আরিফুজ্জামান আরিফ।।শার্শার বাগআঁচড়া সোনাতনকাটি গ্রামে স্বামী কর্তৃক মারধরের সময় স্ত্রীর ধাক্কায় ঘরে থাকা আলমারীর গ্লাস বুকে ঢুকে শাহিন হোসেন(২৫) নামে স্বামীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় স্ত্রীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২০ শে জুলাই) শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাটি গ্রামে ঘটনাটি ঘটেছে।

নিহত শাহিন উপজেলার সোনাতনকাটি গ্রামের জিয়াদ আলীর ছেলে।

প্রতক্ষ্যদর্শীদর্শী সুত্রে জানা যায়,শাহিন ছিলেন একজন মাদকসেবী।মাদকসেবন সে করে প্রায় স্ত্রী খাদিজাকে মারধর করতো।ঘটনার দিন তাদের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। তাদের কথাকাটাকাটির এক পর্যায়ে শাহিন স্ত্রী খাদিজাকে মারধর করতে থাকে।এসময় মারধর থেকে নিজেকে বাঁচাতে শাহিনকে ধাক্কা দিলে ঘরে থাকা আলমারির উপরে গিয়ে পড়ে।পরে আলমারিতে থাকা গ্লাস ভেঙ্গে বুকে ঢুকে স্বামী শাহিন মারাত্নক আহত হয়।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, খবর পেয়ে নাভারন সার্কেলের এএসপি মহোদয়সহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের স্ত্রী খাদিজাকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপডেট : ১০:৫৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২