চুয়াডাঙ্গা ০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কাজিপুরে ভুমিহীন ও গৃহহীন পরিবারের হাতে আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি তুলে দেন এমপি জয়

Padma Sangbad

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।

আশ্রায়ন প্রকল্প-২এর আওতায় তৃতীয় পর্যায়ের আওতায় কাজিপুরের ৬২ জন ভুমিহীন ও গৃহহীন পরিবারকে নতুন ঘর উপহার দেয়া হয়।

বৃহস্পতিবার (২১জুলাই) সকাল ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ভাবে উদ্বোধন করে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৬২ জন ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করেন।

কাজিপুরে ঘরের চাবি প্রদান
উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করেন।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শাপলা খাতুন, সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার ৬২জন ভুমিহীন ও গৃহহীন পরিবাারের হাতে আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি তুলে দেন সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তানভীর তানভীর শাকিল জয়।

অনুষ্ঠান টি পরিচালনা করেন প্রকল্প বাস্তবায়ন অফিসার শাহ আলম মোল্লা।

আপডেট : ০৮:২৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২