চুয়াডাঙ্গা ০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন অস্ত্র মামলায়!

Padma Sangbad

ঝিনাইদহ প্রতিনিধিঃ
জমি নিয়ে সজল হোসেনের বিরোধ ছিল প্রতিবেশি সুমনের। তাই ফন্দি আঁটে সুমনকে ফাঁসানোর। বিরোধর জের ধরে সজল হোসেন দেশী অস্ত্র ও গুলি দিয়ে প্রতিবেশি সমুনকে ফাঁসাতে যায়, কিন্তু নিজের জালে জড়িয়ে এখন শ্রীঘরে সজল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার শ্যামনগর গ্রামে। র‌্যাব সজলকে আটক করে অস্ত্র মামলায় চালান দিয়েছে। গ্রেফতারকৃত সজল পার্শবর্তী বড়বাড়ী গ্রামের প্রবাসী শফি উদ্দিনের ছেলে। ঝিনাইদহ র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ওই গ্রামের সুমন হোসেনের সাথে প্রতিবেশী সজল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রাতে দেশীয় অস্ত্র ও গুলি দিয়ে সুমনকে ফাঁসানোর চেষ্টাকালে র‌্যাবের একটি অভিযানিক দল সজলকে আটক করে। উদ্ধার করে একটি দেশীয় ওয়ান শুট্যার গান ও ১ রাউন্ড গুলি। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজল অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানের বিষয়টি স্বীকার করেছেন।

আপডেট : ০৬:২০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২