চুয়াডাঙ্গা ০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সাংবাদিক লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

Padma Sangbad

ন্যায় বিচার না পাইলে জেলার সকল সাংবাদিকবৃন্দ আরও কঠোর কর্মসূচির হাতে নিতে বাধ্য হবে।

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি শামীম রেজাকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলার সামনে এই কর্মসূচি পালন করেন জেলায় কর্মরত সকল ইলেকট্রনিক ও প্রেস মিডিয়ার সাংবাদিকেরা।

দৈনিক জনতার ইস্তেহার জেলা প্রতিনিধি আতিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন দামুড়হুদা প্রেসক্লাবে সভাপতি এম নুর নবী, কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আউয়াল হোসেন, নাগরিক টিভির জেলা প্রতিনিধি হুসাইন মালিক, দৈনিক ইত্তেফাক দর্শনা প্রতিনিধি মনিরুজ্জামান ধীরু, বাংলাদেশ কন্ঠের প্রতিনিধি তানজির ফয়সাল, সমকালের জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম, দৈনিক সকালের সময় জীবননগর উপজেলা প্রতিনিধি মুকুল, দৈনিক এই আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এ এইচ,এম হাকিম, দৈনিক আজকের বসুন্ধরার জেলা প্রতিনিধি এম আর নয়ন, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি আব্দুস সামাদ, দৈনিক পশ্চিম অঞ্চলের প্রতিনিধি মেহেদী হাসান, দৈনিক যায়যায়দিন এর জেলা প্রতিনিধি হাসমত আলী, দৈনিক সকালের সময় দর্শনা প্রতিনিধি জাহাঙ্গীর আলম , মাই টিভির জেলা প্রতিনিধি পিপুল আহমেদ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দরা।

জানা যায়, দামুড়হুদা উপজেলা কৃষি অধিদপ্তর থেকে২০২১-২০২২ অর্থ বছরে রাজস্ব প্রকল্পের রবি মৌসুমের পেঁয়াজের ফলোআপ বীজ ২৫০-৩০০ জনকে দেওয়ার কথা ছিলো। কিন্তু তা কতজনকে দেওয়া হয়েছে বিষয়টি জানার জন্য দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি শামীম রেজা গত রবিবার দুপুরে দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের অফিসে যায়। অফিসে যাওয়ার পর কৃষি কর্মকর্তার নিকট উক্ত বিষয়ে তথ্য চাইলে তিনি তার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন এবং অফিসের কর্মচারীদের রুমের দরজা বন্ধ করে দিয়ে সেই সাথে অফিসে কর্মরত কর্মকর্তাদের একটা লাঠি আনতে বলেন এবং পিটিয়ে মেরে ফেলার হুমকি প্রদান করেন। একই সাথে তাকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এরপর সাংবাদিক শামীম রেজার কাছে থাকা মোবাইল কেড়ে নিয়ে রুমের ভেতর অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে পত্রিকার স্টাফ রিপোর্টার মো. সাজেদুর রহমান কৃষি কর্মকর্তাকে ফোন দিলে তিনি কিছু সময়ের মধ্যেই তাকে ছেড়ে দেন। এছাড়াও শামীম রেজার সাথে ঘটে যাওয়া দামুড়হুদা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের কথাপকথনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চুয়াডাঙ্গা জেলার সকল সাংবাদিকরা ক্ষোভে ফেটে পড়েন।

এ সময় বক্তারা বলেন, আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সাত দিনের আল্টিমেটাম দিচ্ছি আর এই সাত দিনের মধ্যে সাংবাদিক শামীম রেজার ওপর হামলাকারী দামুড়হুদা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান কে গ্রেফতার করতে হবে সেই সাথে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি প্রদানের নিশ্চয়তা দিতে হবে। অন্যথায় চুয়াডাঙ্গা জেলার সকল সাংবাদিকবৃন্দ আরও কঠোর কর্মসূচির হাতে নিতে বাধ্য হবে ।

এ ঘটনায় সাংবাদিক শামীম রেজা গত রবিবার দামুড়হুদা মডেল থানায় বাদী হয়ে সাধারণ ডায়েরি করলেও এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি।।

আপডেট : ০৬:৪৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২