চুয়াডাঙ্গা ০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় কোটি টাকার মাদক সহ গ্রেপ্তার ২

Padma Sangbad

সুচিত্রা রায়,স্টাফ রিপোর্টার:

আশুলিয়ায় কোটি টাকার মূল্যের মাদকদ্রব্য হেরোইনসহ মা-ছেলে দুইজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ এর একটি দল।

বুধবার (২৭ জুলাই) দুপুরে তাদের আশুলিয়া থানা থেকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এরআগে গতকাল বিকালে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। পরে রাতে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। এসময় ১ কোটি ০৭ লাখ মূল্যের ১.০৭ কেজি হেরোইন, ০১ টি মোবাইল ও নগদ ৯০০ টাকা জব্দ করেন।

গ্রেপ্তারকৃতরা হলো-রাজশাহীর চন্দ্রিমা থানার মুশরইল আদীবাসি খ্রিস্টানপাড়ার নির্মলা বিশ্বাস (৩৫) ও সীমান্ত বিশ্বাস (১৮)। বর্তমানে তারা আশুলিয়া পলাশবাড়ীতে বসবাস করে আসছিলো।

র‌্যাব-৪ জানায়, প্রাথমিক জিজ্ঞাসবাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানীসহ আশপাশ এলাকাগুলোতে বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে মামলার তদন্তাকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এস আই আসওয়াদুর রহমান বলেন, তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।।

আপডেট : ১১:৪৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২