চুয়াডাঙ্গা ০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন ও আহত ১

Padma Sangbad

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার (৩০ জুলাই) দুপুর দেড়টার দিকে জেলা যুব উন্নয়ন অধিদফতরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার সিরাজুল ইসলামের ছেলে টুনু হোসেন আনন্দ (২২), একই এলাকার নুরনগর কলোনিপাড়ার কিতাব আলীর ছেলে মিঠু মিয়া (২৩) ও সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা মনোরঞ্জন হালদারের ছেলে মুক্তা হালদার (২৮)।

এ ঘটনায় রাজশাহী জেলার বাঘমারা এলাকার আলাউদ্দিন বিশ্বাসের ছেলে রনি আহমেদ (৩৫) আহত হয়েছেন। রনি ও মুক্তা এভারেস্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, দুপুরে টুনু মোটরসাইকেলে মিঠুকে নিয়ে সরোজগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। তারা নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মোটরসাইকেল ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টুনু ও মিঠুকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন জানান, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই টুনু ও মিঠু নামে দুইজন মারা গেছেন। আহত অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়। এর মধ্যে মুক্তা হালদারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেওয়ার প্রস্তুতির সময় মারা যান তিনি।।

আপডেট : ০৭:২৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২