চুয়াডাঙ্গা ০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দর্শনায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবনকারীকে ২ মাসের কারাদণ্ড

Padma Sangbad

দর্শনায় ভ্রাম্যামান আদালতে কামাল হোসেন নামের এক মাদক সেবনকারীকে কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত তাকে ২ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান সহ অর্থদন্ড করেন। সে দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার বেলা ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এস,আই আহম্মদ আলী বিশ্বাসের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায় দর্শনা পুরাতন বাজার চত্বরে।

এ সময় বাজারের দোয়েল চত্বর মোড়ের সুমনের ফল দোকানের সামনে থেকে অভিনব কায়দায় কোমল পানীর ২৫০ এমএল এর স্পীডের বোতলে করে ফেনসিডিল বহনের অপরাধে কামাল হোসেন (৩৩) নামের এক ব্যাক্তিকে আটক করেন। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃতকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ৫ শত টাকা অর্থদন্ডের রায় প্রদান করা হয়।

এ ভ্রাম্যমান আদালত পরিচালনা ও রায় প্রদান করেন আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদিপ্ত কুমার সিংহ।।

আপডেট : ০৩:৩০:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২