চুয়াডাঙ্গা ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতায় জাদুঘরের কাছে এলোপাতাড়ি গুলি, নিহত ১

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পার্কস্ট্রিটের জাদুঘরের কাছে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এমএলএ হস্টেলের উল্টো দিকে ভারতীয় জাদুঘরের গেটের কাছে ঘটনাটি ঘটেছে।খবর আনন্দবাজার অনলাইন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, কর্তব্যরত সহকর্মীদের নিশানা করে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান গুলি চালিয়েছেন। ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে বলে এসএসকেএম হাসপাতাল সূত্র জানিয়েছে। গুলি চালনার ঘটনায় আর এক জন আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ট্রমা বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

পুলিশ জানিয়েছে. প্রায় দেড় ঘণ্টার অপারেশন শেষে আটক করা হয় হামলাকারীকে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, একে-৪৭ রাইফেল দিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি চলেছে। সহকর্মী জওয়ানদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।

আপডেট : ১১:১২:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২