চুয়াডাঙ্গা ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু’র প্রতি চীনা পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
বাংলাদেশে সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়েই শনিবার (৬ আগস্ট) রাজধানীর ধানমন্ডির ৩২নং সড়কে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়েই আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পৌঁছুলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তাকে স্বাগত জানান।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়েই বঙ্গবন্ধু’র প্রতি শ্রদ্ধা জানানোর পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং সেখানে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়েই’র সঙ্গে ছিলেন।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনার জন্য আজ বিকেলে ঢাকা সফরে আসেন। কৃষি মন্ত্রী এবং আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য মুহম্মদ আবদুর রাজ্জাক ঢাকায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে স্বাগত জানান।

আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে। তিনি আগামীকাল পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

সূত্র : বাসস।

আপডেট : ১২:৫০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২