চুয়াডাঙ্গা ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গরম খুনতি দিয়ে দুই শিশুর পা ঝলসে দিল পাষন্ড বাবা

Padma Sangbad

সুচিত্রা রায়,স্টাফ রিপোর্টারঃ

সাভারে রান্নার কাজে ব্যবহৃত লোহার খুনচি গরম করে নিজের দুই শিশু সন্তানের পা ঝলসে দিল পাষন্ড এক বাবা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী শিশুদের মা জয়মেনা বেগম।

বুধবার (১০ আগস্ট) রাত ১১ টার দিকে সাভার মডেল থানায় অভিযুক্ত নুর আলম বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরআগে মঙ্গলবার দুপুরে সাভারের আড়াপাড়ার বিনোদবাদাই এলাকায় আবদুল লতিফের মালিকানাধীন বাড়িতে এই ঘটনা ঘটে। এই বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে নুর আলম ও তার শিশুরা বসবাস করতো।

ভুক্তভোগী দুই শিশুরা হলো-আলিফ (৫) ও আরোবি (৯)। অভিযুক্ত বাবা নুর আলম (৩২) জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার পূর্বমাতাপুর গ্রামের আব্দুর রবের ছেলে। বর্তমানে সাভারে ব্যাটারিচালিত অটোরিকশা চালায়।

ভুক্তভোগী শিশুদের মা জয়মেনা বেগম বলেন, গত ২৮ জুলাই আমার স্বামী নুর আলম যৌতুকের দাবীতে আমাকে মারধর করে নিলফামারী আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। শিশুদের তার কাছে রেখে দেয়। পরে গতকাল বাচ্চাদের খবর পেয়ে ঢাকায় ছুটে আসি। আমি আমার স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিছি। আমি বিচার চাই।

উদ্ধার কারীদের বরাত দিয়ে তিনি আরো বলেন, গতকাল দুপুরে শিশুরা খেলাধূলা করছিলো। এসময় তার বাবা তাদের মারধর করতে করতে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে লোহার খুনতি গরম করে মেয়ে আরোবির ডান পা তালু ঝলসে দেয়। আমার ছেলের বাম পা একই ভাবে পুড়িয়ে দেয়। কান্না করলে তাদের মুখ চেপে ধরে। তাদের কান্নার শব্দ পেয়ে বাড়িওয়ালী এগিয়ে গেলে নুর আলম শিশুদের রেখে পালিয়ে যায়। পরে বাড়িওয়ালী তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। আমাকে ফোনে খবর দিলে আমি গ্রাম থেকে ছুটে আসি।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন, দুই শিশুদের পা ঝলসে দেয়ার অভিযোগ পেয়েছি পাষন্ড বাবার বিরুদ্ধে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপডেট : ০৬:৪০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২