ঝিনাইদহের কোটচাঁদপুর হতে গাঁজা গাছসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক।
ঝিনাইদহের কোটচাঁদপুর হতে সতেজ গাঁজা গাছসহ ০১ জনকে গ্রেফতার করেছে র্যাব-৬
২২ আগষ্ট ২০২২ তারিখ র্যাব-৬, (সিপিসি- ২) ঝিনাইদহ র্যাব ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার ৩নং কুশনা ইউনিয়নের তালসার পূর্বপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি গোপনে অবৈধ মাদকদ্রব্য গাঁজা গাছের চাষাবাদ/উৎপাদন করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক ১৮:০০ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার ৩নং কুশনা ইউনিয়নের তালসার পূর্বপাড়া গ্রামস্থ জনৈক মৃত মনিরুল ইসলাম এর লিজ(কট) নেওয়া জমিতে চাষকৃত কলা বাগানের মধ্যে অভিযান পরিচালনা করে ১। মোঃ কালু শেখ(৪৫), পিতা- মৃত দাউদ শেখ, সাং- তালসার, থানা- কোটচাঁদপুর, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে তার কলা বাগানের ভিতর হতে গোপনে চাষকৃত বিভিন্ন সাইজের সবুজ সতেজ ৩০টি গাঁজা গাছ যার ওজন ৮ কেজি ৫০০ গ্রাম এবং নগদ ১০৫০/- টাকাসহ উদ্ধার করে র্যাব।প্রাথমিক জিঞ্জাসাবাদে গ্রেফতারকৃত আসামী এ বিষয়ে তার নিজ সম্পৃক্ততার কথা স্বীকার করেছে ।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।



















