বড়ই মুশকিল

অধ্যক্ষ মোঃ শাহজাহান আলী।।
বড়ই মুশকিল, আমাদের সমাজে বিতর্ককে ভালো চোখে দেখা হয় না। যে মতটি যে কোন কারণেই প্রতিষ্ঠিত, যে মতটি অধিকাংশের মত,সেই মতকেই মুখ বুঝে মেনে নিতে হবে সবার। তা না হলে ভিন্ন কথা বলবে সমাজ। তাকে বিপরীত আখ্যা দিয়ে বিতর্কিত করে অপদস্থ করা হবে।মানুষ ভিন্ন মতকে ভয় পায়। তাই কেউ বিতর্কিত হতে চায় না সহজে, তার মনে অনেক অনেক প্রশ্ন থাকলেও।
এটাতো সুস্থ সমাজ নয় যেন বদ্ধ জলাশয়! যদি আমি ভিন্ন মত পোষন করি তবে সবাই আমাকে না বুঝেই আঘাত করবে। এমনকি একঘরেও করতে পারে।
সভ্য সমাজে বিতর্ক আর ভিন্নমতের গুরুত্ব অপরিসীম। সভ্য সমাজ গড়ে তুলতে হলে সুশিক্ষা ছড়িয়ে দেয়া প্রয়োজন। সেটাই তো হচ্ছেনা। অশিক্ষা কুশিক্ষায় সমাজ টইটুম্বুর। এনিয়ে কথা বলতে গেলেই মূর্খদের গায়ে আঘাত লাগে। চিন্তা ভাবনার ঘরে মরচে ধরে গেছে।
আমার চেষ্টার দ্বারা সমাজের সাধারণ মানুষের চেতনা জাগিয়ে, বুঝিয়ে যদি পরিবর্তন করতে পারতাম তবে নিশ্চয়ই নতুন কুসংস্কারমুক্ত সমাজ গড়ে উঠতো। সেখানে চলতো শুধু জ্ঞানের চর্চা,জানার চেষ্টা। কোন ঈর্ষাবিদ্বেষ থাকতোনা। আটপৌরে আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকতোনা।তখনই স্বার্থক হতাম।চেয়ে আছি সেইসুদিনের আশায়।সবাই ভাল থাকি।।






















