চুয়াডাঙ্গা ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কিডনি বিক্রির টাকায় স্ত্রীর অন্যত্র বিয়ে, স্বামীর ‌আত্মহত্যা

Padma Sangbad

অনলাইন ডেস্ক।
স্বামীর কিডনি বিক্রির ৩ লাখ টাকা নিয়ে স্ত্রী অন্য ছেলের সাথে বিয়ে করায় অভিমানে বিষপানে আত্মহত্যা করেছেন আতাউর রহমান নামে এক ব্যক্তি। বুধবার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আতাউর রহমান সাতক্ষীরা সদর উপজেলার আইচপাড়া গ্রামের মৃত লতিফ সরদারের ছেলে।

আতাউরের মা জাহানারা খাতুন জানান, তার ছেলে কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের আয়ুব আলীর মেয়ে মমতাজ খাতুনকে বিয়ে করে।

তাদের দুইটি কন্যা সন্তান আছে। তবে তার ছেলে গোপনে লাঙ্গলঝাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে রুবিনা খাতুনকেও বিয়ে করে। এরপর তার ছেলে ভারতে গিয়ে একটি কিডনি বিক্রি করে ৩ লাখ টাকা নিয়ে ছোট বউয়ের কাছে দেয়। পরে তার বউ গোপনে আতাউরকে তালাক দিয়ে আরেকজনকে বিয়ে করে।
পরে এ ঘটনা জানতে পেরে অভিমানে আতাউর বিষপান করে আত্মহত্যা করেছে বলে জানান তিনি।
নিহতের শাশুড়ি মর্জিনা খাতুন বলেন, তার জামাই বুধবার অন্যস্থান থেকে বিষপান করে তার বাড়ির উঠানে এসে পড়ে থাকেন। পরে সাথে সাথে তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে সে মারা যায়।

লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

আপডেট : ০৭:৫৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২