শার্শার বাগআঁচড়া বাজারে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আরিফুজ্জামান আরিফ।।দেশব্যাপী দেশ বিরোধী বিএনপি-জামাতের নৈরাজ্য ও পুলিশের উপর হামলার প্রতিবাদে শার্শার বাগআঁচড়া বাজারে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে শার্শার কায়বা ইউনিয়নের চেয়ারম্যান আলতাব হোসেন এর নির্দেশে কায়বা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ কর্তৃক আয়োজিত জামাত-বিএনপি’র ষড়যন্ত্র ও নৈরাজ্য রুখে দিতে একটি বিক্ষোভ মিছিল ডাঃ আফিল উদ্দীন কলেজ মোড় শুরু হয়ে বাগআঁচড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে ফুলতলা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক শার্শা উপজেলা ছাত্রলীগ নেতা কামরুল হাসান শামীম,যুবলীগ নেতা আহসান কবীর হাসান,আরিফুজ্জামান আরিফ,মিলন রহমান,মিন্টু রহমান,কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমন হুসাইন,ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন প্রান্ত, সেলিম হোসেন সহ প্রমূখ নেতাকর্মী।























