ভালো কাজের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওযায় মোঃ আব্দুল খালেক কে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ৷।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন মাসিক কল্যাণ সভায় জীবননগর থানার অফিসার ইনচার্জ, মোঃ আব্দুল খালেক ভালো কাজের স্বীকৃতি স্বরুপ আগস্ট/২২ মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওয়ায় ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়েছে ।
জীবননগর থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে জীবননগর থানার অফিসার ইনচার্জ,মোঃ আব্দুল খালেক কে পুরস্কৃত করা হয়।
এসময় তিনি বলেন, চুয়াডাঙ্গা জীবননগর থানায় কর্মরত সকল অফিসারদের একত্রে কাজ করার জন্য উৎসাহ প্রদান করছেন। তারই ধারাবাহিকতায় মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, বাড়ীওয়ালা ভাড়াটিয়া তথ্য সংগ্রহ, জঙ্গীবাদ, চোরাচালান, বাল্যবিবাহ প্রতিরোধ, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং কার্যক্রম গতিশীল সহ থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় আগস্ট/২২ মাসে চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মহোদয় এর নিকট থেকে পুরষ্কার গ্রহণ করেন। অফিসার ইনচার্জ জীবননগর থানা মহোদয় জীবননগর থানায় কর্মরত সকল অফিসার ফোর্সদেরকে পুরস্কারটি উৎসর্গ করেন।।























