চুয়াডাঙ্গায় ১২ ঘন্টার ব্যবধানে দুদফা অভিযানে সাড়ে ১০ কেজি সোনা উদ্ধার: ৩ পাচারকারী আটক প্রাইভেটকার মোটরসাইকেল জব্দ

চুয়াডাঙ্গা প্রতিনিধি (১৬-৯-২২)।। চুয়াডাঙ্গায় ১২ ঘন্টা ব্যবধানে পৃথক দুটি স্থান থেকে প্রায় সাড়ে ১০ কজি সোনা উদ্ধার করা হয়। এর মধ্যে বিজিবি ৯ কেজি ৮৬০ গ্রাম এবং পুলিশ ৫৮১ গ্রাম সোনা উদ্ধার করে। এসময় ৩ জন পাচারকারীকে আটক করা হয়। সোনা বহন কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও মোটরসাইকেল জব্দ করা হয়।

গত রাত ১ দিকে গোপন সংবাদ ভিত্তিতে পুলিশ বাসটার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেট কার নং( ঢাকা মেট্রো গ-২১-৭৩৯৮) গতিরোধ করা হয়। পরে তল্লাশি করে ৫৮১ গ্রাম সোনার বার উদ্ধার করা হয়। আটক করা হয় আরিফ ও জুয়েল নামে দুই পাচারকারীকে।

অপরদিকে গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে চুয়াডাঙ্গার বারাদী সীমান্তে বিজিবি অভিযান চালান। ভারত সংলগ্ন নাস্তিপুর সীমান্তের ৭৯ নম্বর পিলারের ৫০০ গজ অভ্যন্তরে নাস্তিপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে রকিবুল ইসলামকে মোটরসাইকেলসহ বিজিবি আটক করে। তার জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলের সিটকভারের নিচে কৌশলে লুকিয়ে রাখা ১১টি প্যাকেটে ৯ কেজি ৮৬৬ গ্রাম ওজনের ৫৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মূল্য ৬ কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৪৭ টাকা।।




















