চুয়াডাঙ্গা ০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানালেন শাহবাজ শরীফ

Padma Sangbad

দৈনিক পদ্মা সংবাদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আজ সোমবার যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী বেশ কয়েকবার আমাদের প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ’

রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন লন্ডনে অবস্থান করছেন।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংক্ষিপ্ত কথাবার্তা বলেছেন।
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গেও শেখ হাসিনা দীর্ঘক্ষণ কথা বলেছেন। মুনা জানান, ক্যামেরন অদূর ভবিষ্যতে বাংলাদেশ সফর করতে চান। -বাসস।

আপডেট : ১১:২৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২