চুয়াডাঙ্গা ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোর শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষা কবে, জানালেন বোর্ডের চেয়ারম্যান

Padma Sangbad

যশোর শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষা কবে, জানালেন বোর্ডের চেয়ারম্যানযশোর শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় পরীক্ষাটি শুরু হবে। মঙ্গলবার বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক আদেশে এই খবর জানানো হয়েছে।
এর আগে গত শনিবার (১৭ সেপ্টেম্বর) এই পরীক্ষার শুধু সৃজনশীল (ঈছ) অংশের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগের দিন জানিয়ে দেয়া হয় বহুনির্বাচনি (গঈছ) অংশের পরীক্ষা হবে না।
যশোর শিক্ষা বোর্ড সূত্র জানায়, ‘বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় নড়াইলের কালিয়া উপজেলার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে প্রথম পত্রের বদলে বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনি প্রশ্নপত্র (গঈছ) বিতরণ করা হয়। এছাড়া উপজেলার বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজ ও ইতনা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রশ্নপত্রের প্যাকেট খুলে বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনি প্রশ্নপত্র পাওয়া যায়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলা দ্বিতীয় পত্রের গঈছ অংশের পরীক্ষা স্থগিত করা হয়।’

আপডেট : ১১:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২