চুয়াডাঙ্গা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৫

Padma Sangbad

মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় রবিবার সকালে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ৫ জন। এ ঘটনায় মাদারীপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে শহরের হরিকুমারিয়া এলাকার হাসিব শিকদারের সাথে কলেজ রোড এলাকার রিশাদ শরীফের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই সংঘর্ষের ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।

আপডেট : ০৬:৫৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২