চুয়াডাঙ্গা ০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মৌমাছি থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু

Padma Sangbad

নওগাঁর মান্দায় মৌমাছির আক্রমণ থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া তার ছেলে ও বৃদ্ধা মা আহত হয়েছেন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের নিখিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান।

নিহত মকলেছার রহমান (৫০) নিখিরাপাড়া গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন মকলেছার রহমানের মা ফাতেমা বেগম (৭০) ও তার ছেলে সুমন ইসলাম (২০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি শাহিনুর রহমান জানান, দুপুরে ছাগলের জন্য বাড়ির পাশের একটি ডুমুর গাছে উঠে পাতা কাটছিলেন সুমন ইসলাম।

‘এক পর্যায়ে অসাবধানতাবশত ওই গাছে থাকা একটি মৌচাক কাটা পড়ে এবং মৌমাছির ঝাঁক সুমনকে আক্রমণ করে।’

স্থানীয়দের বরাতে ওসি বলেন, মৌমাছির আক্রমণ ঠেকাতে গিয়ে গাছ থেকে পড়ে যান সুমন। এ সময় সুমনকে বাঁচাতে গিয়ে আক্রমণের শিকার হন তার বাবা মকলেছার রহমান ও দাদি ফাতেমা বেগম।

তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মকলেছার রহমানকে মৃত ঘোষণা করেন।

আপডেট : ০১:১৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২