চুয়াডাঙ্গা ১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে সংগীত প্রতিযোগিতা সাংবাদিক বিপুল আশরাফের ছেলে অর্পণের কৃতিত্ব

Padma Sangbad

স্টাফ রিপোর্টার।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল আশরাফের ছোট ছেলে সাদাত শাহারিয়ার অর্পণ শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির পৃথকভাবে আয়োজিত সংগীত প্রতিযোগিতায় “ক” বিভাগ থেকে জেলা পর্যায়ে প্রথমস্হান অধিকার করেছে । এ উপলক্ষে ১৫ আগষ্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের কাছ থেকে পুরস্কার নেন অর্পণ। এদিকে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ে ভার্চুয়াল পদ্ধতিতে গতকাল শনিবার কবিতা আবৃত্তি ও হাম-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখানেও সাদাত শাহারিয়ার অর্পণ, কবিতা আবৃত্তি ও নাত প্রতিযোগিতা প্রথমস্হান অধিকার করে। সে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর দিবা শাখার ছাত্র।

আপডেট : ০২:১৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০