চুয়াডাঙ্গা ১০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহ জেলার শৈলকুপা শেখপাড়া বাজারস্থ হতে ৮৪ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১

Padma Sangbad

নিজস্ব প্রতিবেদক ।
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদ্সংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২৭ আগষ্ট ২০২০ ইং তারিখ আনুমানিক ২১:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এইচ.এম. শফিকুর রহমান এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন শেখপাড়া বাজারস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ২৭ আগষ্ট ২০২০ ইং তারিখ ২২:২০ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন শেখপাড়া বাজারে আজিজ চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ রাজন আহমদ (২৫), পিতা- মোঃ সাইদুর রহমান, সাং- হরিশপুর, থানা- হরিণাকুন্ডু, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ৮৪ পিচ ইয়াবা ট্যাবলেট, ০১টি মোবাইল সেট ও ০২টি সীম কার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারার মামলা করা হয়।

আপডেট : ০৭:২৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০