চুয়াডাঙ্গা ০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দর্শনা বাস টার্মিনাল নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা-২ এর সংসদ সদস্য আলী আজগার টগর

Padma Sangbad

মোঃ আব্দুর রহমান অনিক।।
দর্শনা বাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরন করলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর । দর্শনা পৌর শহরের মূল সড়কে যানজট নিরসন ও যানবাহন এবং পথচারীদের চলাচলে দুর্ভোগ দুরীকরণের নির্মাণ করা হচ্ছে দর্শনা বাসস্ট্যান্ড বাস টার্মিনাল। আজ সোমবার সকাল ১১ টার দিকে দর্শনা বাস টার্মিনাল এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর।

এসময় আরও উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান, মোঃ আলী মুনছুর বাবু, দর্শনা পৌরসভার উন্নয়নের রূপকার পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মোঃ সিরাজুল ইসলাম,বিশিষ্ট সমাজ সেবক হাজী আকমত আলী,দর্শনা পৌরসভার প্যানেল মেয়র রবিউল হক সুমন,কাউন্সিলর চাঁন্দু মাস্টার, মইনুদ্দিন মন্টু, দর্শনা বাসস্ট্যান্ডে জামে মসজিদের ইমাম মোঃ ওসমান গনি সহ স্থানীয় নেতৃবৃন্দ ।
পরে, দোয়া ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এদিকে দর্শনা পৌর শহরের মূল সড়কে যানজট নিরসন ও যানবাহন এবং পথচারীদের চলাচলে দুর্ভোগ দুরীকরণের লক্ষ্যে ২০১৬ সালে দর্শনা বাসস্ট্যান্ডে রশিক শাহ্’র মাজারের সামনের রাস্তার পশ্চিম পাশে চুয়াডাঙ্গা জেলা পরিষদ তার নিজস্ব জমিতে বাস টার্মিনাল নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হয়েছিল। টার্মিনাল নির্মাণে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয় বরাদ্দ নির্ধারণ করা হয়। ওই বছরের ৩১ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা পরিষদের তৎকালীন প্রশাসক মাহফুজুর রহমান মনজু প্রকল্পস্থানে ‘দর্শনা বাস টার্মিনাল’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রাথমিক পর্যায়ে ১০ লাখ টাকা ব্যয়ে ওই স্থানে মাটি ভরাট ও প্যালাসাইডিং এর কাজও করা হয়। ২০১৭ সালে নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলে অজ্ঞাত কারণে প্রকল্পটির কাজ বন্ধ হয়ে যায়। অবশেষে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্রকল্পটির বাস্তবায়ন হতে যাচ্ছে। দর্শনা বাসীর লালিত আরো একটি স্বপ্ন পূরণ হলো।।

আপডেট : ১০:৩৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০