চুয়াডাঙ্গা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দামুড়হুদা থানাধীন রঘুনাথপুর এলাকা হতে ৪৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

Padma Sangbad

দৈনিক পদ্মা সংবাদ, নিজস্ব প্রতিবেদক।
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদসংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ অক্টোবর ২০২০ ইং তারিখ আনুমানিক ০১:১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এবং এএসপি এইচ এম শফিকুর রহমান এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ১৬ অক্টোবর ২০২০ ইং তারিখ ০১:৪৫ ঘটিকায় সময় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন রঘুনাথপুর সাকিনস্থ রঘুনাধপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ এনামুল শেখ(২৫), পিতা- মোঃ আনোয়ার হোসেন, ২। মোঃ শিহাব উদ্দিন (২২), পিং মোঃ আবদুল জলিল, উভয় সাং-পার কৃষ্ণপুর, থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা। উক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দখল হতে ৪৪ বোতল ফেন্সিডিল, ০২ টি মোবাইল সেট এবং ০৪ টি সীম কার্ড উদ্ধার করা হয়।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ)/৪১ ধারার মামলা করা হয়।

আপডেট : ০৭:৫০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০