ভাল বীজে ভাল ফসল আলফা সীড ইন্টারন্যাশনালের তার উদাহরণ, দর্শনায় ডিলার সন্মেলনে আফসার উদ্দীন আকন্দ

মোঃ জাহিদুল ইসলাম।। দর্শনায় আলফা সীড ইন্টারন্যাশনালের ডিলার সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় লোকনাথপুরস্থ সৌদিয়ান রিসোর্টের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দর্শনাস্থ মেসার্স লিখন এন্টারপ্রাইজের সত্বাধিকারী মোঃ মোমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন-আলফা সীড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মোঃ আফসার উদ্দীন আকন্দ।তিনি বলেন ভাল বীজে ভাল ফসল আলফা সীড ইন্টারন্যাশনালের তার উদাহরণ।

সর্বজন স্বীকৃত তেমনি আলফা সিটের ভুট্টা বীজ প্রতি জেলার ডিলারের কাছ থেকে নাম ধরে রকেট পঞ্চান্ন হিমালয় মিনিস্টার সহ আমাদের ৫ ধরনের বীজ নিজ উদ্দোগে ক্রয় করে বপন করে ভাল ফল পাচ্ছে। বিঘা পতি ৬০ থেকে ৬২ মন উৎপাদন করে লাভবান হচ্ছে। গত বছরের ভুট্টা বীজের অভিজ্ঞতা ও সাফল্য এবং আগামী বছরের সম্ভাবনা বিষয়ে ডিলারদের মধ্যে আলোচনা করেন মোঃ শাহিনুর রহমান, মোঃ ফখরুল ইসলাম, মোঃ মোকাদ্দেস হোসেন বেল্টু, মোঃ আজিজুর রহমান, মোঃ কলিম উদ্দীন, মোঃ আবু জাফর. মোঃ খালেকুজ্জামান রাসেল, শ্রী বাদল কুমার বিশ্বাস, মোঃ নিজামুল হায়দার, রিটেইলারদের মধ্যে রানা, আব্দুল গাফ্ফার, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মমিনুল ইসলাম, ফিরোজ হোসেন, পলাশ ও তাকবিজ আহাম্মেদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপন করেন রাসেল আহম্মেদ শাওন।এ সম্মেলনে চুয়াডাঙ্গা মেহেরপুর সহ ঝিনাইদাহ জেলার প্রায় ৫ শতাধিক ডিলার অংশ গ্রহন করেন।





















