দর্শনা থানা ফারিয়া সাধারণ সম্পাদক সানজাকে সংবর্ধনা

দর্শনা অফিস:
দর্শনা থানা ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ ফাউজুল আজিম সানজাকে কেন্দ্রীয় ফারিয়ার রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় দর্শনা থানা ফারিয়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় দর্শনায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা থানা ফারিয়ার সভাপতি মোঃ নেছার আহম্মেদ শাহীন, সহ-সভাপতি মোঃ মাহাবুব আলম, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক মামুন আর রশিদ, কোষাধ্যক্ষ মোঃ মনজুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মমিনুর রহমান, প্রচার সম্পাদক মোঃ আসাদুজ্জামান রতন, এবং ক্রীড়া সম্পাদক মোঃ মাহাবুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা থানা ফারিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ সালাউদ্দিন, মোঃ শরিফুজ্জামান খান, এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা মোঃ ফাউজুল আজিম সানজার নেতৃত্বগুণ ও সংগঠনের প্রতি তাঁর নিষ্ঠার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন।






















