চুয়াডাঙ্গা ১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাংনীতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে একজন নিহত

Padma Sangbad

মেহেরপুর সংবাদদাতা।।

মেহেরপুরের গাংনী-কাথুলি সড়কে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মকলেছুর রহমান নামের এক জমি পরিমাপ আমিন নিহত হয়েছেন। নিহত মকলেছুর রহমান গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের আব্দুর রহমান কারিগরের ছেলে।

আজ মঙ্গলবার বেলা ২ টার সময় গাংনী-কাথুলি সড়কের এবাদতখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত মকলেছুর রহমান গাংনী থেকে মোটরসাইকেলযোগে সাহারবাটি ফিরছিলেন। এবাদতখানার কাছে পৌছানো মাত্র পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা মারে। এতে তিনি ট্রাকের নিচে পড়েন। এসময় ট্রাক তাকে টেনে হিঁচড়ে বেশ কিছু দুর নিয়ে আসে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এদিকে ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

আপডেট : ০৪:৪১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫