চুয়াডাঙ্গা ০৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পিআর সংক্রান্ত তর্ক-বিতর্ক পার্লামেন্টে হবে : মির্জা ফখরুল

Padma Sangbad

অনলাইন ডেস্ক ।।

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে বুধবার (১৫ অক্টোবর) সকালে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর আমি নিজেই বুঝি না। দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না। গণভোট ও পিআর ছাড়া কোনো নির্বাচন হবে না। কেউ যদি দাবী-দাওয়া বা মিছিলের মাধ্যমে নির্বাচনকে ভণ্ডুল করতে চায়, তা হলে তা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, পিআর সংক্রান্ত তর্ক-বিতর্ক পার্লামেন্টে হবে। যেখানে সব দল একমত, সেখানে জুলাই সনদে সাক্ষর হবে, বাকী বিষয়ে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে। মির্জা ফখরুল জনগণকে আবেদন জানান, নির্বাচন দিয়ে দেশের অস্থিরতা কাটান। হিংসার রাজনীতি ও হিন্দু-মুসলিমের বিভেদ আমরা চাই না। সবাই শান্তিতে বসবাস করুক।

বিএনপির মহাসচিব নির্বাচনী ইস্যুতে বলেন, জনগণ যাকে ভোট দেবে, তিনি নির্বাচিত হবেন। ভাগাভাগি বা রাজনৈতিক স্বার্থের কারণে দেশকে ক্ষতি করার চেষ্টা হবে না। আমরা চাই গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের পরিবেশ বজায় থাকবে।

তিনি সরকারে থাকাকালীন অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, বিএনপি নির্বাচিত হলে ১ কোটি মানুষের কর্মসংস্থান, প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন, এবং কৃষকদের জন্য বিশেষ মনোযোগ দেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, সহ অন্যান্য নেতাকর্মীরা।

আপডেট : ১২:৫৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫