চুয়াডাঙ্গা ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মাশরাফি আর আওয়ামী লীগের রাজনীতিতে নেই

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
৫ আগস্টের অভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী আত্মগোপনে চলে যান বা বিদেশে পাড়ি জমান। সেই ধারাবাহিকতায় দলটির সাবেক সাংসদ ও জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও রাজনীতি থেকে দূরে সরে গেছেন বলে জানা গেছে।

অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছেন, মাশরাফি তার পূর্বের রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছেন।

সাকিব আল হাসানকে দেশে খেলতে দেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, সাকিবের বিষয়ে কোনো সহায়তা করার সুযোগ নেই। শেখ হাসিনার প্রতি সাকিবের সমর্থনই বর্তমানে তাকে আলোচনায় এনেছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, সাকিবের বিরুদ্ধে শেয়ারবাজার কেলেঙ্কারি, ফিন্যানশিয়াল ফ্রড এবং এমনকি হত্যাকাণ্ডের অভিযোগ পর্যন্ত রয়েছে। এসব কারণেই তিনি আলোচনায় এসেছেন, কাউকে আলাদা করে টার্গেট করা হয়নি।

সাকিবের প্রসঙ্গ থেকে মাশরাফির দিকে ইঙ্গিত করে আসিফ মাহমুদ বলেন, মাশরাফির ক্ষেত্রে এমন কোনো অভিযোগ আমার জানা নেই। বরং আমার মনে পড়ে, তিনি ফেসবুকে স্পষ্টভাবে জানিয়েছেন যে তার আগের রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছেন।

গত বছরের আগস্টে এক সাক্ষাৎকারে মাশরাফি নিজেও তার অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যখন রাজনীতিতে ছিলাম, তখন ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি। এখন রাজনীতিতে নেই, এখন যদি বোর্ডে থাকতে চাই, সেটা অস্বাভাবিক নয় কি?

গত এক বছরে মাশরাফির ১৪টি ফেসবুক পোস্টের কোনোটিই আওয়ামী লীগ সম্পর্কিত নয়। অন্যদিকে সাকিব আল হাসান একই সময়ে জুয়ার ব্র্যান্ডিং এবং আওয়ামী লীগ নিয়ে একাধিক পোস্ট দিয়েছেন।

আপডেট : ০১:০০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫